শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

প্রধান শিক্ষককে গামছা পেঁচিয়ে হত্যা, ল্যাপটপ-স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রাণী বালা (৫৭)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ অক্টোবর) সকালে সবিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা বালাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

সবিতা দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী।

নিহত সবিতার পরিবারের সদস্যরা জানান, সবিতা রাতের খাবার ও কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। তার স্বামী মন্দিরে পূজা করে আরেক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের একপর্যায়ে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে স্ত্রী যে ঘরে ঘুমিয়ে ছিলেন, সেই ঘরের দরজা ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান।

বিষয়টি স্বামী পরিতোষের সন্দেহ হয়। একপর্যায়ে সবিতা বালার ঘরে গিয়ে তার গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পান পরিতোষ কুমার।

পরিবারের ধারণা, চোরেরা রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢোকে। এরপর সবিতার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ল্যাপটপ, স্বর্ণালংকার এবং টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit