বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরাইলের সব সামরিক স্থাপনা আমাদের নিশানায়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২০ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে আমরা তার জবাব দেব। ইসরাইল আনুপাতিক প্রতিক্রিয়া পাবে। আমরা সেখানকার সব লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং তাদের লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে।’

তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আরাগচি বলেছেন, ইরানে যেকোনও ধরনের হামলা চালানো হলে, তা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে বিবেচনা করা হবে। এ ধরনের হামলার জবাব দেয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা অনুরূপ হামলার প্রয়োজনীয় জবাব দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘জায়নবাদীদের মিত্র’ বলে অভিহিত করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেন, এই অঞ্চলে যে কোনও ধরনের বড় যুদ্ধ শুরু হলে ‘আমেরিকাকে এতে টেনে আনা হবে।’
  
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রোববার এক বিবৃতিতে বলেছেন, আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘‘তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, যাতে আমরা ইরানকে গড়ে তুলতে না পারি। কিন্তু আমরা দেশকে গড়ে তুলবো। তারা চায় আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হোক।’’

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit