বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিস্ফোরণে কাঁপলো দিল্লি, কারণ অজানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি কীসের বিস্ফোরণ তা তৎক্ষণাৎ জানা যায়নি। দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় রোববার (২০ অক্টোবর) সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের সামনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এতে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, আমি বাড়িতে ছিলাম। একটি বিকট শব্দ শুনেছি, ধোঁয়ার মেঘ দেখেছি এবং ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না।  

এদিকে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে তারা বিশেষজ্ঞদের ডেকেছেন। তারা এখনো সন্দেহজনক কিছু পাননি এবং তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।  

পরে পুলিশ একটি বিবৃতিতে জানায়, আজ ৭টা ৪৭ মিনিটে তারা একটি কল পান, তাদের জানানো হয় রোহিণীর ১৪ নাম্বার সেক্টরের সিআরপিএফ স্কুলের কাছে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলের প্রাচীর ভাঙা অবস্থায় দেখতে পান। তাছাড়া কয়েকটি দোকান এবং গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সঙ্গে প্রচুর দুর্গন্ধও ছিল।

পুলিশ সন্দেহ করছে, এটি হাতে বানানো ককটেলের (ক্রুড বোম) বিস্ফোরণ হতে পারে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দলও ঘটনাস্থলে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit