বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শেষ মুহূর্তের গোলে জিতে শীর্ষে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২০ অক্টোবর) প্রিমিয়ার লিগের খেলায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের পক্ষে গাভার্দিওল এবং স্টোন্স গোল দুটি করেন। উলভারহ্যাম্পটনের পক্ষে ইয়োর্গেন স্ত্রান্দ লারসেন একমাত্র গোলটি করেন।

এদিন ম্যাচের সপ্তম মিনিটে প্রথম শটেই গার্দিওলার দলকে স্তব্ধ করে দেইয় উলভারহ্যাম্পটন। ডান দিক থেকে বক্সে দারুণ ক্রস বাড়ান নেলসন সেমেডু। প্রথম ছোঁয়াতেই বাঁ পায়ের শটে বল সিটির জালে জড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার লারসেন।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে পঞ্চমবার আগে গোল হজম করল সিটি। এই গোল করেই রক্ষণদুর্গ মজবুত করে উলভসরা। সেই সঙ্গে প্রতিআক্রমণের কৌশল গ্রহণ করে। ১২ মিনিটে এমনই এক প্রতিআক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সেমেডু। সবাইকে পেছনে ফেলে সিটির ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে একা গোলরক্ষককে পেয়েও ব্যর্থ হন তিনি। এগিয়ে এসে প্রচেষ্টা রুখে দেন এদারসন।

প্রায় ৮০ ভাগ সময় বল দখলে রেখেও সমতায় ফিরতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিজেনদের। জেরেমি ডকুর ছোট পাস ধরে দূর থেকেই বল হাওয়ায় ভাসিয়ে শট নেন গাভার্দিওল। উলভসের গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত লাগালেও গোল ঠেকাতে পারেননি। প্রথমার্ধে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিনিয়ো। কিন্তু তার শট ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক জোসে সা।

প্রথমার্ধে নিজের ছাঁয়া হয়ে ছিলেন আর্লিং হলান্ড। মাঠে তাকে খুঁজে পাওয়াই যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান তিনি। কিন্তু বলে ঠকঠাক শটই নিতে পারেননি তিনি। এর কিছুক্ষণ পর রুবেন দিয়াসকে হতাশ করেন জোসে সা।
পুরো ম্যাচে ২১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখা সিটি ২২তম শটে এসে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ফিল ফোডেনের নেয়া কর্নার স্টোন্স জালে পাঠালে রেফারি ভিএআরের শরণাপন্ন হন।

টিভি মনিটর দেখে নিশ্চিত হওয়ার পর রেফারি গোলের বাঁশি বাজান। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে গত চার মৌসুমেই শিরোপা জেতা ম্যানসিটি। ৮ ম্যাচে ৬ জয় এবং ২ ড্রয়ে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লিভারপুল অবশ্য চেলসিকে হারালেই শীর্ষস্থান ফেরত পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit