মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ১,৮০০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সাফল্য এবং ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের অগ্রগতির তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ইউগ ব্যাটলগ্রুপ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) দোব্রোভলিয়ে এলাকায় ইউক্রেনের একটি ব্রিগেডকে পরাজিত করেছে এবং ইউক্রেনের একটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনীয় বাহিনীর ৬৪৫ জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার সেভের কমব্যাট গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৯০ জন সেনা নিহত করেছে। রাশিয়ার সেন্টার ব্যাটলগ্রুপ ডিপিআর-এ ইউক্রেনের পাঁচটি ব্রিগেডকে পরাজিত করেছে এবং ৯টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনের ৪৬০ সেনা নিহত হয়েছে।

রাশিয়ার জাপাদ কমব্যাট গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ৪৫০ জন সেনা নিহত হয়েছে। এছাড়াও রাশিয়ার ডেনপার ব্যাটলগ্রুপ ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে এবং এতে ইউক্রেনের ৫০ জন সেনা নিহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পাঁচটি মার্কিন HIMARS শেল এবং ১৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit