বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে বললেন তাসরিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : তাসরিফ খানের ভিডিওর শুরুতে দেখা যায়, তিনি এমন কাউকে পর্যবেক্ষণ করছেন, যিনি বাজারে ঘুরছেন, জিনিসপত্র দেখছেন কিন্তু অর্থের অভাবে কিনতে পারছেন না। এমন এক বয়স্ক লোককে দেখে তিনি তার সঙ্গে কথা বলে রাজি করান বাজার করে দেয়ার। প্রথমে বাজার নিতে আপত্তি জানালেও পরে তিনি গায়ক তাসরিফের সঙ্গে নিজের প্রয়োজন অনুযায়ী বাজার করেন।

এরপর একজন বৃদ্ধ মহিলাকে একটি ফলের দোকানে দাঁড়াতে দেখা যায়। তার করুণ চোখ দেখে তাকেও মুরগী, ফলসহ টুকটাক বাজার করে দেন তাসরিফ। তিনি বাজার ঘুরে অনুধাবন করলেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্য পণ্যের দাম। বিক্রেতাদের কাছে জানতে চান উচ্চমূল্য হওয়ার পেছনের কারিগর কারা?
 
এক বিক্রেতা তাসরিফকে জানান, ‘আমাদের কিছু করার নেই, সব কিছু চালনা করা হয় উচ্চমহল থেকে।’সাধারণ মানুষ নিত্য জিনিস কেনার সাধ্য হারাচ্ছেন এতে আপনাদের খারাপ লাগে না? অন্য এক বিক্রেতা বললেন, ‘আমাদের কাছেতো খুব খারাপ লাগে কিন্তু আমরা কিছু বলতে গেলেই চাপ আসবে, চালান বন্ধ হয়ে যাবে।’এরপর ভিডিওর শেষের দিকে, তাসরিফ বলেন, আপনারা আমার ভিডিও দেখে ভাবতে পারেন দু’একজনকে বাজার করে দিয়ে আমি দেশটাকে উদ্ধার করে ফেলছি, বিষয়টা তেমন নয়। আমি কথাগুলো বলতে চাই মাননীয় অসীম ক্ষমতাধর অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের উদ্দেশ্যে।

তাদের উদ্দেশ্যে তাসরিফ বললেন, ‘আপনারা কাদের ক্ষতি করছেন, যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিন আনে দিন খায় তাদের? আপনারাতো ব্যবসায়ীর আগে একজন মানুষ তাই না? আপনারা যদি আমাদের অনুরোধ না শোনেন তাহলে আপনাদের সোজা করার জন্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর উদ্দেশ্যে তাসরিফ বলেন, ‘আমি জানি আপনারা অনেক ভাবেই চেষ্টা করছেন দেশটাকে মেরামত করার কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে বলতে চাই, আপনারা আর একটু বেশি নজর দিন বাজার পরিস্থিতিতে। দরকার হলে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন।’

সবশেষে তিনি জানালেন, ‘আমি জানি এই ভিডিও করার পর আমি অনেকের শত্রু হয়ে যাব। কিন্তু আমার একটু সমস্যার কারণে দেশের মানুষ যদি একটুও উপকার পায় তাহলে আমি তাই করবো।’এদিকে গত ৭ অক্টোবর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit