মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

দামি ফোন বা ক্যামেরা না থাকলেও ভাল ছবি তোলা যায়, কী ভাবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ঘুরতে গিয়ে ছবি তোলেন। কিন্তু সেই ছবি এমন হয় না যে, ইনস্টা বা ফেসবুকে দেওয়া যায়। নানা ধরনের অ্যাপের সাহায্য নিয়ে ছবি এডিট করে না হয় খানিকটা ঝাঁ-চকচকে করে তোলা যেতে পারে। কিন্তু ছবির বিষয়বস্তু পাল্টে দেওয়া যায় না। এই ধরনের সমস্যার জন্য বেশির ভাগ মানুষই ফোন বা ক্যামেরার দোষ দেন। কারও মত, ফোনে ভাল ছবি তোলা যায় না। আবার কেউ বলেন, খুব দামি বা পেশাদার ক্যামেরা না থাকলে ছবিতে কায়দা করা অসম্ভব। পেশাদার ক্যামেরা বা আইফোন তো সকলের পক্ষে কেনাও সম্ভব নয়। তাই ছবি তোলার সময়ে কয়েকটি বিষয় মাথায় রাখলেই পেশাদার চিত্রগ্রাহকের মতো ছবি তুলতে পারবেন।

১) ক্যামেরাই হোক বন্ধু:

মুঠোফোন হোক বা ডিএসএলআর— ক্যামেরাকে নিজের বন্ধু করে ফেলুন। যে ভাবে বন্ধুর জীবনে নজরদারি করেন, ঠিক সেই ভাবে ক্যামেরার ফিচার নিয়েও নাড়াচাড়া করতে থাকুন। প্রয়োজনে ‘গুগ্‌ল’-এর সাহায্য নিন। ইউটিউবেও এই সংক্রান্ত নানা ধরনের ভিডিয়ো পাওয়া যায়।

২) ‘লিডিং লাইন্‌স’ কী?

‘লিডিং লাইন্‌স’ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ছবি তুলতে অসুবিধা হওয়ার কথা নয়। ধরা যাক, সামনে পাহাড় বা কোনও হ্রদের ছবি ক্যামেরাবন্দি করছেন। সে ক্ষেত্রে সামনে বা আশপাশে যদি লম্বা কোনও রাস্তা থাকে তাকে ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করুন। তা হলে দর্শকের কাছে ছবির বিষয়বস্তু স্পষ্ট হবে।

৩) ‘রুল অফ থার্ড’ জানতে হবে:

ক্যামেরার যে চৌখুপি পর্দা আছে, তাকে সমান ৯টি (৩x৩) ভাগে ভাগ করে নিন। এ বার ছবির বিষয়বস্তুটিকে একেবারে ওই খোপের মাঝখানে রেখে ছবি তুলতে চেষ্টা করুন। দেখবেন, ছবিতে সব কিছুর সমতা বজায় রয়েছে।

৪) ‘গোল্ডেন আওয়ার’ কী?

যাঁরা ছবি তোলার বিষয়ে দক্ষ, তাঁরা এই সুবর্ণ মুহূর্তের গুরুত্ব জানেন। সাধারণত সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে আকাশ-বাতাসে এমন সোনালি আভা ছড়িয়ে পড়ে। দিনের অন্যান্য সময়ের মতো এই সময়ে আলোর তীব্রতাও খুব বেশি থাকে না। তাই বিশেষ এই সময়টি ছবি তোলার পক্ষে আদর্শ।

৫) নানা দিক থেকে ছবি তুলুন:

ছবির বিষয়বস্তু এক হতেই পারে। কিন্তু ক্যামেরার ‘অ্যাঙ্গল’ বদলে গেলে ছবির মানেও বদলে যায়। দৃষ্টিভঙ্গি বদলালে ছবির সৌন্দর্য অন্য ভাবে ফুটে ওঠে। যেমন, খুব ছোট বিষয়কে বড় করে দেখাতে চাইলে ‘লো অ্যাঙ্গল’ থেকে ছবি তুলতে হবে। আবার, বড় জিনিসকে ছোট দেখানোর জন্য ‘হাই অ্যাঙ্গল’ থেকে ছবি তোলাই শ্রেয়।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit