বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সাকিবকে বিদায় দিতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক :  সব ঠিক থাকলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামতেন সাকিব আল হাসান। তবে সেটি এখন হচ্ছে না। শেষ পর্যন্ত তাকে ছাড়ায় আগামীকাল মাঠে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না সাকিব। যা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে অধিনায়ক শান্তর কণ্ঠে। সাকিবের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি।

দেশের মাটিতে সাকিবকে বিদায় না নিতে পারা নিয়ে শান্ত বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে হত্যা মামলা হয়। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সতীর্থ ক্রিকেটাররা। তবে এবার সেই অর্থে কোনো ক্রিকেটারকেই দেখা যায়নি ফেসবুকে সাকিবকে নিয়ে সরব হতে।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

আরও যোগ করেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit