বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টির আমন্ত্রণ না পাওয়ার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

গতকাল শনিবার যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‌‘জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছেন। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন। এজন্য আমরা জাতীয় পার্টিকে আপাতত রাখছি না।’

তিনি বলেন, ‘তাদের বিষয়ে সরকার অবস্থান পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এটা হবে। এটা সরকার একা সিদ্ধান্ত নেবে না। তারা যে ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা সরকার রাজনৈতিক দলগুলোকে বলে দিয়েছে।’

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/সকাল ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit