রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না : নয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‌‘খেয়াল রাখবেন আপনাদের মিছিলে অনুপ্রবেশকারী কেউ যেন ঢুকতে না পারে। তিনি বলেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না।’

আজ শনিবার কুড়িগ্রাম জেলাধীন চিলমারী, উলিপুর, রাজারহাট উপজেলার বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ‘নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব তেমনই রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবীর মনোভাব নিয়ে কাজ করতে হবে। আসুন আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যাই। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা গণসংযোগ অব্যাহত রাখবেন।’

নয়ন আরও বলেন, ‘দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনার নির্দেশে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতার সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে।’

এসময় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (রংপুর বিভাগ) এবং রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit