বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে: উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরের প্রতিনিধি উপস্থিতি না থাকায় ক্ষোভ জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, ‘আপনারা যদি ভালো একটা কাজ করতে গিয়ে কারো বাঁধার সম্মুখীন হন তাহলে আমি নিশ্চিত জনগণ গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরও আপনারা কেনো কাজ করছেন না, কেনো সদিচ্ছাটা নেই আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি কাজ না করে, জবাবদিহি দিতে ব্যর্থ হয় তাকে আমাদের প্রয়োজন নেই।’

এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থায় হতাশা প্রকাশ করেন এই উপদেষ্টা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit