বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি বাংলা কিউআরে কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনা পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী? শাহজালালে ১৬ লাখ টাকার ৮১ লিটার বিদেশি মদ আটক বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

জনসচেতনতা বাড়াতে ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জনসচেতনতা বাড়াতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আগামী ২১ অক্টোবর থেকে ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা পক্ষ উদযাপন করা হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

অনিবার্য কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ট্রাফিক সেবা পক্ষ আগামী ১৯ অক্টোবরের পরিবের্তে ২১ অক্টোবর থেকে আরম্ভ হবে। এ সংক্রান্তে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বলেও জানান তিনি।

তিনি জানান, এ লক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২১ অক্টোবর রাজারবাগ পুলিশ লাইনসে শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ, ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানগুলোর ব্যানার স্থাপন, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণ, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও বাংলাদেশ স্কাউট সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ট্রাফিক সেবা পক্ষ সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit