শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ডামুড্যায় সীমানা বিরোধের জেরে নাতির হাতে জামায়াত নেতার মৃত্যু অভিযোগ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত সিরাজুল ইসলাম মাঝি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও রুকন। তিনি একই এলাকার মৃত নুরবক্সমাঝির ছেলে। 

স্থানীয় ও ডামুড্যা থানা সুত্রে জানাগেছে, সিরাজুল ইসলাম মাঝির ভাতিজা জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ বুধবার সকালে বাড়ির উঠোনে থাকা টিনের বেড়া নিয়ে জাহাঙ্গীর মাঝির ছেলে ছাত্রলীগ কর্মী শরীফ মাঝির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সিরাজুল ইসলাম মাঝির। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজুল ইসলাম মাঝি আঘাত প্রাপ্ত হলে তাকে স্থানীয় লোকজন ও স্বজনরা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে সিরাজুল ইসলামের জামাই মো: সাইফুল ইসলাম বলেন,জাহাঙ্গীর মাঝিগংরা দীর্ঘদিন যাবত আমার শশুরের জায়গায় বেড়া দিয়ে কোনঠাসা করে রেখেছিল। আজকে আমার শশুর তার জায়গায় কাজ করতে গেলে জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি তার লোকজন নিয়ে বাঁধা দেয় এবং তাকে পিটিয়ে আহত করে। পরে আমরা আহত অবস্থায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমরা আমার শশুরের হত্যাকারীদের বিচার দাবী করছি। 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। সিরাজুল মাঝি আগেই স্ট্রোকের রোগী ছিলেন বলে শুনেছি। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit