শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

চৌগাছায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে আহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাবেক ইউপি সদস্য বিশারত হোসেন বিশে (৪২) কে পিটিয়ে আহত করেছে একই ইউনিয়নের বর্তমান সদস্য খাইরুল ইসলাম। আহত বিশে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারমানের উপস্থিতিতে তাকে পিটিয়ে আহত করা হয়। আহত বিশে জানান, পূর্ব সত্রুতার জের ধরে ইউপি সদস্য খাইরুল ইসলাম প্রায়ই তাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন বিষয়টি জানাতে চেয়ারম্যানের কাছে যান তিনি।

পরিষদ থেকে বের হওয়ার সাথে সাথে খাইরুল ইসলাম নেতৃত্বে পাতিবিলা গ্রামের সাহেব আলীর ছেলে আলম (৩৫), তাহাজ্জেল হোসেন (৪০), আবু কালামের ছেলে আলমগীর (৩২) মফিজ উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (৩২) তার উপরে হামলা করে। তারা এলাপাতাগি ভাবে পিটিয়ে তাকে আহত করে। এ সময় ইউনিয়নের সকল সদস্য এবংচেয়ারম্যান আতাউর রহমান লাল উপস্থিত ছিলেন কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি ।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। কি জন্য মেরেছে তাও জানিনা। তবে শুনেছি বিশে নাকি পূর্বের বিএনপি নেতা-কর্মীদের নামে একটি নাশকতা মামলার বাদি। সে কারনে এ ঘটনা ঘটতে পারে। চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিকার ডা. সুরইয়া পারভীন বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit