শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফের যেন রাজপথে নামতে না হয়, নির্বাচনের তারিখ দিন: জয়নুল আবদিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ডেমোক্রেটিক পার্টির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মণির স্মরণসভায় তিনি এই দাবি করেন।

 
ফারুক বলেন, ‘সংস্কার এবং নির্বাচন একসঙ্গে করতে হবে। সংস্কারের নামে শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারি পদগুলোতে বসার সুযোগ খুঁজছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না,’ বললেন জয়নুল আবদিন। বিচারের নামে যারা প্রহসন করেছে তারা এখনও সপদে বহাল তবিয়তে টিকে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আয়না ঘরের সৃষ্টি করেছে তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে ড. ইউনূসের সরকারকেই।’
 
সকালে প্রেসক্লাবের বাইরের এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দুমাস হয়ে গেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণহত্যা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিচার হতে হবে।’
 
নির্বাচন নিয়ে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এত অপেক্ষা কিসের আপনাদের। ভোটের আশায় মানুষ শেখ হাসিনাকে নামিয়েছে। একটা দিনতারিখ দিয়ে সব কাজ শুরু করেন।’
 
বঙ্গবন্ধুর পরিবারে এত বড়বড় চোর তৈরি হবে মানুষ ভাবেনি উল্লেখ করে দুদু বলেন, ‘পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আপনারা কাজ শুরু করেন। যতটুকু পারবেন করেন, বাকিটা করবে নির্বাচিত সরকার।’
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন বিচক্ষণ লোক মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা তাকে সমর্থন করেছি। কিন্তু সবকিছুর একটা সময়সীমা রয়েছে। তা নাহলে জাতির জন্য ভালোকিছু বয়ে আনবে না। আপনাকে সমর্থন করি ভোট ও ভাতের জন্য এবং গণতন্ত্রের জন্য।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit