রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পদ্মায় জেলেদের জালে মিলল মৃত ডলফিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরে ইলিশ রক্ষা অভিযানকালে শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন। এছাড়া গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। 

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। 

ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজি, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সি বলে জানান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit