বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘১ কোটি ২৫ লাখ টাকায় চালু হলো মিরপুর ১০ মেট্রো স্টেশন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ১ কোটি ২৫ লাখ টাকায় চালু করা হয়েছে মিরপুর ১০ মেট্রো স্টেশন। মিরপুর ১০ মেট্রো স্টেশন চালু করতে মোট খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।

সড়ক উপদেষ্টা বলেন, আমাদের মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তবে যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি তাই সে সব যন্ত্রাংশ আমদানি সহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।

মেট্রোরেলের এমডি পদের জন্য দেশি-বিদেশি মেট্রোরেল সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিদের থেকে আবেদন আহ্বান করছেন জানিয়ে সড়ক উপদেষ্টা বলেন, আমাদের এখানে মেট্রোরেলে একটা ক্লজ ছিলো যেখানে সাবেক আমলা ছাড়া অন্য কাউকে নিয়োগ দেয়া যেত না। আমরা সেটা এখন বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা চাই যেনো দেশে-বিদেশে থাকা মেট্রোরেল সংশ্লিষ্ট বাংলাদেশি কাউকে এই পদে নিয়োগ দিতে চাই। আমরা সে জন্য উম্মুক্ত আবেদন আহ্বান করছি।

ফওজুল কবির খান বলেন, আমরা এই জন্য সরকারের কাছ থেকে আলাদা কোন টাকা চাইব না। আমাদের মেট্রোরেলের যে অর্থ আছে সেখান থেকেই এই খরচ করব।

মেট্রোরেলে ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা ছাত্ররা কেউ করেনি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতকারী যারা আছে, আইজিপিকে নির্দেশ দিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার মধ্যে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। ২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, ‘ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit