রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৩৯ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ :  চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ ফলাফল প্রকাশ করেন।

তিনি জানান, এবার বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৯। অনুত্তীর্ণ ১৩ পরীক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।

দেশের ১১ বোর্ডের ফলাফল প্রকাশ করে তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩১ হাজার ৩৭৬ শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৬১৩ পরীক্ষার্থী। ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্সে পাসের হার ৯৯ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯২২ শিক্ষার্থী।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit