মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬

ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই দফতরের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না।  উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১৪ অক্টোবর (সোমবার) তাকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না ছাত্রজীবনে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে কয়েকবছর তিনি একই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরে সেকশন অফিসার পদে যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সদস্য। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit