রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাদেরের নামে দুদকে আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তার দুই ভাই ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

আবেদনে বলা হয়, বিশ্বস্থসূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে এবং তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। যা দেশে-বিদেশে বিদ্যমান আছে।

আবেদনে ওবায়দুল কাদেরে স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামও রয়েছে। ‘এসব ব্যক্তিদের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের অুনসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে’ এ আবেদন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit