বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল নিজেদের শীর্ষ দুই কর্মকর্তার কোম্পানির কাছে ঠকছে উত্তরা ব্যাংক, ক্ষতি ৬২ কোটি টাকা দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চৌগাছায় ফুটপথ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে সাভার-আশুলিয়ায় ছাত্রদলের মোটরসাইকেল মহড়া উলিপুরে বিএনপির মোটর সাইকেল র‌্যালী ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস ইরানকে ছাড় দিতে কেন বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?

রাস্তা দিয়ে হাঁটার সময় দেয়ালচাপায় বোনের সামনে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে রাস্তা দিয়ে হাঁটার সময় দেয়ালচাপায় বোনের সামনে শিল্পী আক্তার (৩৫) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় মৃতের বোন শাহানাজ আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিল্পী ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী।জানা যায়, প্রতিবেশী সলিমুদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী তার বাড়ির আঙিনায় গাড়ি রাখার জন্য ঘরের দেয়াল যেনতেনভাবে নির্মাণ করেন। এ দেয়ালের পাশ দিয়েই যাতায়াতের সরু রাস্তা। সকাল সাড়ে ১০টার দিকে ওই রাস্তা দিয়ে ২ বোন শিল্পী ও শাহানাজ যাচ্ছিলেন। এ সময় আচমকা দেয়ালটি তাদের উপর ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই শিল্পী মারা যান। শাহানাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit