মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

একদিনের ব্যবধানে রাজশাহীতে কাটা ইলিশ বিক্রি বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে ঢাকঢোল পিটিয়ে কাটা ইলিশ বিক্রি করার কথা থাকলেও মাত্র একদিনের মাথায় সেটি বন্ধ হয়ে গেছে। এতে করে নিম্নআয়ের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকে কাটা ইলিশ বিক্রিকে ব্যবসায়ী নেতাদের প্রচারণা বলছেন। তবে মাছ বিক্রেতারা বলছেন, কাটা ইলিশ বিক্রিতে লোকসান ও চাহিদা কম থাকায় তেমনভাবে ইলিশ মাছ বিক্রি করছেন না তারা।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফেসবুকে খবর দেখে রাজশাহী সাহেববাজারে ৪ পিস ইলিশ মাছ কিনতে এসেছিলেন ব্যবসায়ী মাহবুবুর রহমান। এ দোকান ও দোকান ঘুরে কাটা মাছ বিক্রি না হওয়ায় অবশেষে বাজার থেকে ইলিশ মাছ না নিয়ে শূন্য হাতে ব্যাগ নিয়ে ফিরেন তিনি। এদিন শুধু মাহবুবুর রহমান নয়, তার মত অনেকেই সাপ্তাহিক ছুটির দিনে কাটা ইলিশ মাছের স্বাদ নিতে আশা নিয়ে বাজারে এসে হতাশা নিয়ে বাড়িতে ফিরেছেন। একদিনের ব্যবধানে টুকরো করে মাছ বিক্রি বন্ধ হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন।

আজাদ নামে এক ক্রেতা বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ দেখে কয়েক পিস ইলিশ মাছ কিনতে এসেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি ভিন্ন চিত্র। পিস মাছ তো দূরের কথা তারা গোটা মাছ কেনার কথা বলছে। জুয়েল নামে আরেক ক্রেতা জানান, পিস মাছ বিক্রির নামে যেগুলো প্রচার-প্রচারণা করা আছে সেগুলো সব কিছুই মিডিয়ায় প্রচার ছাড়া কিছুই না।

রাজশাহী ব্যবসায়ী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দর আলী বলেছিলেন, পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি বিষয়টি মনিটরিং করা হবে। কোন মাছ বিক্রেতা সে নিয়মে মাছ না বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন। তবে শনিবার এ নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit