মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

‘ধর্মীয় বিষয়ে কোথায় আমাদের থামতে হবে সেটা বোঝা উচিত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বা ভালোবাসার একটা সীমা আছে। ধর্মীয় বিষয়ে কখনোই সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। কোথায় থামতে হবে সেটা আমাদের বুঝা উচিত।

আজ ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ সনাতন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে যাতে কেউ এখানে নাশকতা করার সাহস না পায়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।

উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেন সকল ধর্ম চর্চার অধিকার বা স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখি।

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit