মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আনোয়ারায় পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারায় পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার মেঘলেন মিত্র নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। বুধবার বিকালে বিবেক মিত্র নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন। 

অভিযোগে বিবেক মিত্র উল্লেখ করেন, প্রতি বছর আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামে তাদের নিজ বাড়িতে একটি পূজা মণ্ডপে পূজা করে। এজন্য সরকারি বরাদ্দকৃত চাল-টাকাও তারা পেয়ে থাকেন। 

এ বছর মেঘলেন মিত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের সভাপতি হলে তাদের মণ্ডপের না বাতিল করে নিজ বাড়ির পাশে আনন্দ মার্গো স্কুল এর নামে পূজা মণ্ডপ দেখিয়ে সরকারি বরাদ্দের চাল তিনি রেখে দেন। অথচ এ নামে কোন পূজা মণ্ডপ নেই। তবে অভিযোগ অস্বীকার করে মেঘলেন মিত্র বলেন, বিবেক মিত্রের পূজা মণ্ডপে বঙ্গবন্ধুর নাম থাকায় আমি বাতিল করেছি।

আনন্দ মার্গো স্কুলে ঘট পূজা হচ্ছে, ওই বরাদ্দ আমি সেখানে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit