মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাস্তা যেন মরণফাঁদ, গাড়ি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঢাকা সিলেট হাইওয়ে রোডের শ্যামলীঘাট থেকে চান্দুরা বাজারে যাওয়ার এক কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। 

রাস্তাটি দিয়ে উপজেলার চান্দুরা, জালালপুর, শ্যামপুর, মানিকপুর ও জগৎপুরসহ আশপাশের ৭-৮টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে রাস্তাটি দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। প্রতিদিন কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।

রাস্তাটি ২০১৭-১৮ অর্থবছরে নির্মিত হলেও আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। নির্মাণের ৭-৮ মাস পর থেকে ভাঙনের সৃষ্টি হয়ে আস্তে আস্তে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জালালপুর গ্রামের রেনু মিয়া জানান, রাস্তা ভাঙার কারণে গাড়ি চলে না।

প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। আমরা কষ্ট করে চলাচল করতে পারলেও রোগীদের অবস্থা করুণ। উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, রাস্তাটা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit