শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সব রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুরের ইলিশের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : আর মাত্র দুই দিন পর চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ সময় ইলিশ ধরা, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর এ সুযোগে চাঁদপুর মাছঘাটে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইলিশ কেজিতে বেড়েছে ৫শ থেকে ৬শ টাকা; যা চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে বাড়েনি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

ইলিশের ভরা মৌসুমে এবার দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহখানেক  আগেও  মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে এক লাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

 চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা দরে; যা এক সপ্তাহ আগেও ছিল ১৮শ থেকে ২০০০ টাকা। এছাড়া এক কেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫-৬শ টাকা থেকে এখন ১২-১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিষেধাজ্ঞার দুই দিন আগে ইলিশের আকাশচুম্বি দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ নেই বললেই চলে। তাই তো বরফ দেওয়া এসব ইলিশের দাম অতীতের রেকর্ড ভঙ করেছে। 

ইলিশ ক্রেতা আরমান গাজী বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের এমন দাম আগে আর দেখিনি। আমি নিজেও অনলাইনে বিক্রি করার জন্য কিনি কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এত দামে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কমেছে। চাহিদা অনুযায়ী ইলিশ নেই। যার কারণে দামও বেশি। কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। দীর্ঘদিন ব্যবসা করছি এমন পরিস্থিতি হয়নি। এ সময়ে ক্রেতা থাকার কথা অনেক কিন্তু দামের কারণে ক্রেতাও নেই। 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, ১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। এখন কর্মব্যস্ততা বেশি থাকার কথা থাকলেও ইলিশ কম; যার কারণে দামও রেকর্ড হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit