মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আবরার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার মুলতান টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে আজ। কিন্তু পুরো দিনে মাঠে দেখা যায়নি আবরার আহমেদকে। জানা যায় তৃতীয় দিন ৩১ ওভার বোলিং করে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছে এই লেগ স্পিনারের।

এই ব্যাপারে এক বিবৃতিতে পাকিস্তানে ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সমস্যা জানতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে আবরারের। রিপোর্ট হাতে আসলে জানা যাবে আসল কারণ। এদিকে প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম ইনিংসে ৮২৩ রান করা ইংলিশদের থেকে এখনও ১১৫ রানে পিছিয়ে আছে তারা। আবরার না ফিরলে আর ৩ উইকেট পড়লেই বড় জয় পাবে সফরকারীরা।

টেস্টের তিন দিন আবরার অবশ্য বোলিংও খুব একটা ভালো করেননি। ৩৫ ওভার করে তিনি ১৭৪ রান দেন। ইকোনোমি রেট ছিল ৪.৯৭। শিকার করতে পারেননি কোনো উইকেটও। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে শুরু হবে আগামী ১৫ অক্টোবর থেকে। শেষ টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে। যেটি শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit