শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফুলবাড়ীতে আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : “দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,আগামী প্রজন্মকে সক্ষম করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজাহারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান,সহকারি শিক্ষক আশরাফুল আলম প্রমুখ।

সভা শেষে সেখানে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ ।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit