মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভান্ডার, ১২টি ধূলিকণা বিশ্লেষণে মিলল অবাক করা তথ্য ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ মশা না মেরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিলের বিজ্ঞানীদের সাফল্য দুটি ধাক্কা সামলেও প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ এতিম শিশুদের নিয়ে প্রীতি ম্যাচে মাতলেন নাসির-রুবেলরা চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন সৌদিতে হুতির হামলায় আহত ১১ বিয়ে নিয়ে রহস্য, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়েও বদলেছে মিমির ভাবনা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

হিজবুল্লাহর শক্তি অব্যাহত, চেইন অব কমান্ড অক্ষত: রাশিয়ার বিবৃতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চেইন অব কমান্ড অক্ষত রয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, হিজবুল্লাহ তাদের সংগঠনকে এখনো সুসংগঠিত রেখেছে এবং তাদের সামরিক কাঠামোতে কোনো ধস নামেনি। 

মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন অনুসারে, হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা তাদের সংগঠিত ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। 

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির জন্য তিনি পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করেন। তার মতে, ইসরায়েলকে সমর্থন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত তাদের নীতির ভণ্ডামি প্রকাশ করছে। পাশাপাশি, সিরিয়ায় ইসরায়েলের হামলারও তীব্র নিন্দা করেন জাকারোভা। তিনি বলেন, দামাসকাসের জনবহুল এলাকায় ইসরায়েল মিসাইল হামলা চালিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি তাদের একটি জঘন্য কার্যক্রম, যা গাজা, লেবানন এবং সিরিয়ায় নিয়মিতভাবেই ঘটছে। এর মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াতে চাচ্ছে।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েলের হামলার ফলে হিজবুল্লাহ বিপর্যস্ত হয়েছে এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে রাশিয়া তার বিপরীত বক্তব্য দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহ আগের মতোই শক্তিশালী এবং তারা তাদের সামরিক কার্যক্রমের মাধ্যমে সেই শক্তি প্রদর্শন করছে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit