রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা নাকি স্পেন? জানা গেল তারকাদের প্রত্যাশা আর্জেন্টিনা জুলাই মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে একবারও জিততে পারেনি সব চেয়ে ভালো সেও আলেম, আর সব চেয়ে খারাপ সেও আলেম -ছারছীনার পীর ছাহেব নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আগাম পদক্ষেপে বন্যায় ক্ষতি কম হয়েছে, পার্বত্য উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী। নিখোঁজের দুইদিন পর আশুলিয়ায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার  ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর?

পুরুষের দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: ছোটবেলায় আমার সামনের একটি দাঁত পড়ে যায়। দাঁতটি আর নতুনভাবে উঠেনি। এখন আমি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে চাচ্ছি। যা আমি মরে গেলেও আমার সঙ্গে চলে যাবে। আমি জানতে চাই ইসলাম কি আমাকে এটার অনুমতি দেয়? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটারও কি অনুমতি আছে? 

হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই রা.-এর সামনের দাঁত পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ (মুসনাদে বাযযার, হাদিস ৩০১১; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ৮৭১৩)

তিরমিজি শরীফের এক রেওয়ায়েত রাসূল সা. বলেছেন, আরফাজা ইবনে আসআদ থেকে বর্ণিত তিনি বলেন, জাহেলী যুগে কিলাবের যুদ্ধের দিন আমার নাক আক্রান্ত হয়েছিল। ফলে আমি রূপা দ্বারা বানানো নাক লাগাই। কিছুদিন পর তা দূর্গন্ধ ছড়াতে লাগলো। তখন রাসূল রা. আমাকে স্বর্ণের নাক ব্যবহারের নির্দেশ দিলেন। (তিরমীজি শরীফ)

এ হাদিসের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম স্বর্ণের তৈরি দাঁত ব্যবহারের পরামর্শ দেন। এ বিধান নারী-পুরুষ সবার জন্যই। বর্তমানে যেসব পাথরের দাত ব্যবহার করা হয় শরিয়তের দৃষ্টিতে কোনটিই নাজায়েজ নয়।

দাঁতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে- অজু গোসলে কৃত্রিম দাঁত খুলে চামড়ায় পানি পৌঁছাতে হবে কিনা? এ ব্যাপারে ফেকাহবিদরা বলেন, কৃত্রিম দাঁত যদি ফিক্সড হয়, যা স্বাভাবিকভাবে খোলা যায় না, তা মূল দাঁতের হুকুমে। অর্থাৎ, ফরজ, সুন্নত বা মুস্তাহাব কোন প্রকারের অজু বা গোসলে সেই কৃত্রিম দাঁতে শুধু পানি দিয়ে ধৌত করলেই হবে।

উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খুলতে হবে না।

সূত্র: শরহু মুশকিলিল আসার ৪/৩৫-৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৩১; এলাউস সুনান ১৭/২৯৫

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit