মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সাম্প্রদায়ীক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রিমুন ও রাজার নেতৃত্বে বিশাল মিছিল বের করে। অপরদিকে ছাত্রদল, শ্রমিকদল, যুবদল সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় কর্মীরা প্রিয় প্রতিক ধানের শীষ হাতে নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখোরিত করে পুরো এলাকায়। দীর্ঘদিন পর তারা মাঠে নামতে পেরে আনন্দ উৎসাসের মেতে উঠে।

মিছিল নিয়ে ঘুনুরাম জিআর স্কুল মাঠে জনসভায় মিলিত হয়, সভায় হাজারো মানুষের ঢল নামে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি খতিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বিগত আ’লীগ সরকারের বিভিন্ন বিষয়ে কঠোর সমালোচনা করে বলেন, তার আমলে বিএনপির হাজারো নেতাকর্মীর নামে গায়েবী মামলা, হামলা, হত্যা ও গুম করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।

প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, বিশেষ বক্তা মিজানুর রহমান তুলু বক্তব্য প্রদান করেন। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মওলা সোহাগের সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, আনারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, তাঁতী দলের আহবায়ক সৈয়দ নুরননবী নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব আল আকাশ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়র হোসেন, সহ-সভাপতি রেয়াজুল ইসলাম ঝুলু বসুনীয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম রাজা, হরিণচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওছমান গণি দুলাল, যুবনেতা রাশেদুজ্জামান রাশেদ, মমতাজ বেগম প্রমূখ বক্তব্য রাখেন ।

বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অতি দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit