মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভান্ডার, ১২টি ধূলিকণা বিশ্লেষণে মিলল অবাক করা তথ্য ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ মশা না মেরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিলের বিজ্ঞানীদের সাফল্য দুটি ধাক্কা সামলেও প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ এতিম শিশুদের নিয়ে প্রীতি ম্যাচে মাতলেন নাসির-রুবেলরা চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন সৌদিতে হুতির হামলায় আহত ১১ বিয়ে নিয়ে রহস্য, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়েও বদলেছে মিমির ভাবনা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

মার্কিন ব্রিফিংয়ে শেখ হাসিনার অপতৎপরতা প্রসঙ্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতে বসে শেখ হাসিনার অপতৎপরতার প্রসঙ্গটিও উঠে আসে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রসঙ্গে জানতে চান এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতে এবং সেখানে থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে— ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা?

জবাবে মিলার বলেন, ‘আমি আপনাকে বলতে পারি- ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক চলাকালে আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় প্রায়শই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে এই ইস্যুতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু আমার কাছে নেই।’

ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে জানতে চান চাওয়া হয়।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এই সমস্ত ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি ব্লিংকেন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এই সমস্ত বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমরা উন্মুখ।’

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit