রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে ‘আইছা কাপ অ্যান্ড ইউরো ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। যুক্তরাজ্য, মাল্টাসহ ইউরোপ কয়েকটি দেশ থেকে দিনব্যাপী খেলোয়াড়দের অংশগ্রহণে ফ্রান্সে প্রবাসীদের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্টটি প্যারিসের অদূরে সুসি-এন-ব্রি শহরের একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের প্রশাসনিক সহায়তা ও সামজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইছা প্রো-এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের আয়োজন করেন চান্দলা নিউ স্টার ক্লাব, বিয়ানীবাজার।

আয়োজকরা জানিয়েছেন, ২৪টিমে ৪৮ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেন। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাডমিন্টন হাউজ সিলেট দলের জয়নাল আবেদিন ও সাকিল খান জুটি। রানারআপ হয়েছেন পাকশাইল স্পোর্টিং ক্লাব, বড়লেখার জয়নুল আহমদ ও এন এইচ সমরাজ জুটি।

বিকালে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আইসা প্রো এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ কয়েছ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, মন্ডিয়াল ট্রাভেলস এর চেয়ারম্যান হাসান ইব্রাহিম, চান্দলা নিউ স্টার ক্লাব এর সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ লিটন, টুর্নামেন্টের অন্যতম পরিচালক আকমল হোসাইন, কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়া মাসুদ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের ৫০০ ইউরো উপহার প্রদান করেন। টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। খেলা দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit