শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ভবদহের স্থায়ী জলবদ্ধতা নিরসন কল্পে অবিলম্বে টিআরএম(টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিকেলে মনিরামপুরের মশিয়াহাটি বাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এলাকার হাজারো নারী-পুরুষের অংশগ্রহনে বিকেল ৫ টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অভিমন্যু মন্ডল। বক্তব্য রাখেন কৃষক সমিতির যশোর জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু,সাবেক ছাত্রনেতা মানব আকরাম, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,কৃষক সমিতির সাবেক নেতা গাজী গোলাম মোস্তফা, উপজেলা সিপিবির সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা সভাপতি স্বপন মন্ডল প্রমুখ।

সমাবেশ থেকে জোর দাবি জানানো হয় ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করতে অবিলম্বে টিআরএম প্রকল্প চালু, জলাবদ্ধ এলাকার মানুষের ক্ষতি পূরণ সহ ব্যাংক,এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ ও স্বাস্থ্যসেবা প্রদান, শ্রী ও মুক্তেশ^রী নদীসহ সকল নদী খনন করে পানি প্রবাহের ব্যবস্থা করার। বক্তারা আরো বলেন, বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও কোন সরকার এ ব্যাপারে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহন করছে না। তারা দাবী করেন অনতিবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit