বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’ ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান! টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত! প্লাটিলেট বাড়াবে যেসব খাবার কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ‘তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?’ বলেই ২ গ্রামপুলিশকে মারপিট ইরান যুদ্ধ থেকে ‘প্রতীকী বিজয়’ নিয়ে ফিরতে চায় যুক্তরাষ্ট্র: বিশ্লেষক ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশে পৌঁছাবে : এডিবি

এক পিস কাঁচামরিচের দাম ৩ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। দাম নাগালের বাইরে থাকায় ক্রেতারা কাঁচা মরিচ কিনছেন পিস হিসেবেও। প্রতিটি কাঁচা মরিচ দুই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সবজি বিক্রেতা। রোববার ও সোমবার কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে।

আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদর বাজারে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন সবজি বিক্রেতা কাঁচা মরিচের পসরা সাজিয়ে বসে আছেন। বেচাকেনা তেমন নেই। মাঝেমধ্যে কিছু ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। কিছু ক্রেতাকে বেশি মূল্য দিয়েই কাঁচা মরিচ কিনতে দেখা গেছে। কেউ কেউ পিস হিসেবেও কিনছেন।

উপজেলার কলাদী এলাকার একজন বাসিন্দা বলেন, আজ সকালে ৩০ টাকায় বাজার থেকে ১৫টি কাঁচা মরিচ কিনেছেন। তাঁর মতো নিম্ন আয়ের আরও অনেকেই এই ‘পিস পদ্ধতিতে’ মরিচ কিনছেন। এতে খরচ সাশ্রয় হচ্ছে। তাঁর অভিযোগ, বাজারে প্রশাসনের তদারকি না থাকায় কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে আমদানি কম থাকায় কাঁচা মরিচের এই উচ্চমূল্য। তবে একাধিক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম বাড়ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তদারকি অব্যাহত রাখবেন। তদারকি না থাকার অভিযোগ সত্য নয়।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit