বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা উপদেষ্টার বক্তব্য ইস্যুতে বিবৃতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগে তার বক্তব্যের বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ একনেক সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানানোর জন্য পরিকল্পনা কমিশনে একটি সংবাদ সম্মেলন করেন। শুরুতে তাঁর ব্যস্ততা ও শারীরিক ক্লান্তির কথা বুঝাতে বলেছিলেন- তাঁর কাছে চারশো থেকে পাঁচশো ভিসি, প্রো-ভিসি হওয়ার আবেদন আছে, যা তিনি এখনো যাচাই-বাছাই শেষ করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি মজার ছলে বলেছিলেন, সবাই ক্লাসে পড়ানোর চাইতে এসব পদে যেতেই আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতি সত্যিকার অর্থে তাঁর এ ধরনের মন্তব্য করার প্রশ্নই ওঠে না।’

‘তাঁর হালকাভাবে বলা কথাকে পুরো শিক্ষক সমাজের প্রতি বিরূপ বক্তব্য হিসেবে কিছু কিছু সংবাদমাধ্যম সংবাদের শিরোনাম হিসেবে ব্যবহার করেছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে’ বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit