মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬

শাকিবের ‘দরদ’ মুক্তিতে আর বাধা নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : আজ সোমবার (৭ অক্টোবর) চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ’ মুক্তিতে বাধা নেই। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

ঢাকাই সুপারস্টার শাকিব খানও তার ফেসবুকে পোস্ট দিয়েছেন তার নতুন সিনেমা নিয়ে। তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে। যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

‘দরদ’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব ও সোনাল। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit