বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

এবারের বিগ বসের সিজনে কত আয় করছেন সালমান খান?

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত সিজনগুলোর তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নিয়েছেন সালমান। ‘বিগ বস ১৮’-এর উপস্থাপনার জন্য প্রতি মাসে ৬০ কোটি রুপি নিচ্ছেন সালমান।

 
প্রতি সপ্তাহে দুটি করে পর্ব হলে মাসে সর্বমোট ৮টি পর্বের উপস্থাপনা করবে সালমান। যদি এবারের ১৮ নাম্বার সিজন গতবারের মতো চলে তবে ১৫ সপ্তাহের জন্য ২৫০ কোটি রুপি নিচ্ছেন অভিনেতা।
 
জানা যায়, ‘বিগ বস ১৭’-র জন্য সপ্তাহে ১২ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান। এ হিসেবে পুরো সিজনের জন্য প্রায় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সেবারের তুলনায় এবারের সিজনে প্রায় ৫০ কোটি বেশি নিচ্ছেন বলিউড ভাইজান।
 
ছোট পর্দায় উপস্থাপনার জন্য সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক এখন পর্যন্ত কোনো সেলিব্রেটি নেননি। সে হিসেবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, রোহিত শেঠির মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালমান খান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit