রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জন।

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গত পহেলা আক্টোবর খাগড়াছড়ি থানাধীন মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন দোকান পাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে দোকান সমূহের ব্যাপক ক্ষতিসাধন সহ কল্যাণপুরস্থ কে এস টি সি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করে।
 উক্ত ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করার পর খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েল ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন।
চৌকস টিম পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে গত (৬ অক্টোবর) আসামীদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীরা হলেন  লুৎফর রহমান (৪৫),মো.নুর মোহাম্মদ,মো.ইসমাইল হোসেন,শাহাজাদায়ে ইমরান চৌধুরী,(৩৪) মো.কামরুল (৩৫)উভয় সাং খাগড়াছড়ি সদর উপজেলা। 
গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হবে। পলাতক  আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit