বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কঠিন কাজ পূর্ণ ও সহজ হওয়ার দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।

যেকোনো কাজে চেষ্টা-প্রচেষ্টা উপলক্ষমাত্র। কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায়। 

তাই মুসা (আ.) আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন, ‘আর (হে আল্লাহ) আমার কাজ সহজ করে দাও।’ (সুরা ত্বহা: ২৬)

এ কারণে ছোট-বড় যে কোনো কাজ করার পর আল্লাহতায়ালার কাছে তাওফিক চেয়ে দোয়া করা।  অসখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে।

এই তাওফিক লাভের দোয়ায় কঠিন কাজ সহজ হওয়ার একটি উপায়। অভিধানমতে, তাওফিক অর্থ ক্ষমতা, শক্তি ও সামর্থ্য। কিন্তু ইসলামের পরিভাষায় তাওফিক হলো, খারাপ কাজের পথ রুদ্ধ করা এবং ভালো কাজের পথ সহজ করা। (আল-মুজামুল ওয়াসিত)

কাজ পূর্ণ হওয়ার বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত একটি দোয়া ব্যাপক কার্যকরী। দোয়াটি হলো-

رَبَّـنَـا  تَـقَـبَّـلْ  مِـنَّـا  اِنَّـكَ  اَنْـتَ  السَّـمِـيْـعُ  الْـعَـلِـمُ  وَتُـبْ عَـلَـيْـنَـا  اِنَّـكَ اَنْـتَ الـتَّـوَّابُ الرَّحِـيْـمُ

উচ্চারণ: রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আংতাস্ সামী‘ঊল ‘আলীম। ওয়াতুব্ ‘আলাইনা, ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-বুর রাহিম।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের এ কাজকে তুমি কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত; এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমিতো অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

কঠিন কাজ সহজ হওয়ার বিষয়ে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে।

اللهم لا سهل الا ماجعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাঝনা ইজা শিতা সাহলান।

অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit