মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২২৫ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৭ জন, খুলনা বিভাগে ১১১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮০১ জন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৯ হাজার ৫৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের।

এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘পুরো রাজধানীই এখন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit