মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব খুরশেদ আলমের পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খুরশেদ আলম পদত্যাগ করেছেন।  রোববার (৬ অক্টোবর) পদত্যাগপত্র জমা দেন তিনি। সূত্র জানায়, রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে ফের খুরশেদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের জন্য বাড়ানো হয়।

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব হিসেবে আঞ্চলিক সামুদ্রিক সংগঠন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশেদ আলম মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit