মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মাটিরাঙ্গা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে  ইউএনও এর মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উপলক্ষ্যে বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর  মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.বরকত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মারমা নেতা মাটিরাঙ্গা ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী,মারমা নেতা সদু অং মারমা,,সহ মারমা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা  প্রবারণা পূর্ণিমা ও মাস ব্যাপি কঠিন চিবর দান এর মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান ও প্রবারণা পূর্ণিমা যেন শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিসীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি পূজামন্ডপে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন  আন্তরিকতার কাজ করে যাচ্ছে। গুজবে কান না দিয়ে। সবাই  সচেতন হয়ে কাজ করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষে উপজেলা প্রশাসন সকল সম্প্রদায়কে নিয়ে সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit