রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

কাদের, নানক ও হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : রোববার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র‌্যাবের ভূমিকা জানতে চাইলে মুনীম ফেরদৌস বলেন, ৫ আগস্টের পরে এখন পর্যন্ত র‌্যাব এক হাজার ৭০ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে বিগত সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চপর্যায়ের অনেককেই আটক করা হচ্ছে। এ ছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র‍্যাব কোনো তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেবে। ওবায়দুল কাদের, নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেফতারের বিষয়ে র‌্যাবের অগ্রগতি জানতে চাইলে মুনীম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে র‌্যাব কাজ করছে। তথ্য পেলেই গ্রেফতার করা হবে।

এ সময় জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র‍্যাব প্রাণঘাতী গুলি ব্যবহার দাবি করে তিনি বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাব কখনোই মারণাস্ত্রের গুলি ব্যবহার করেনি। ৫ অগাস্ট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে র‌্যাবের কোনো সদস্যই পালিয়ে যায়নি, কর্মবিরতিতেও যায়নি। আমাদের কোনো সমস্যা ছিল না। র‍্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit