শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রবেশ করেছে ঢলের পানি। ওই পানিতে উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

এ নিয়ে শনিবার বিকেলে পানিবন্দি এলাকা পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাউল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, পিআইও মো. জহুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit