সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি‘র সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পন্ডিত, বীরেশ^র চক্রবর্ত্তী, সুরভী মান্দা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, শিক্ষানুরাগী এডভোকেট এম এ জিন্নাহ্ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের ঘোষনা করা হয়। এরপর থেকে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ- বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য এটি একটি সেরা সম্মান। শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সু-দৃষ্টি দেয়ার জন্য দাবি জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit