শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুজা নিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় বিজিবি‘র উপ-মহাপরিচালক মোস্তাফিজুর রহমান

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন দুর্গাপুজা, সীমান্তের নিরাপত্তা সহ নানাবিধ বিষয় নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল শ্রেনীর প্রতিনিদিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে স্থানীয় প্রাচীনতম দশভুজামন্দির চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, ময়মনসিংহ বিভাগের বিজিবি‘র উপ-মহাপরিচালক সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক আব্দুল আউয়াল, ক্যাম্প কমান্ডার মিলাল হোসেন, সুবেদার নুর মোহাম্মদ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ব্যবসায়ি দেবল চক্রবর্ত্তী, সুশিল শ্রেনীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিজিবি উপ-মহাপরিচালক বলেন, দুর্গাপুজা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা শুধু দুর্গাপুজাই নয় অত্র এলাকার অন্যান্য নিরাপত্তা নিয়েও কাজ করবো। আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আসুন, দেশ ও জাতীর নিরাপত্তায় সকলে মিলে একসাথে কাজ করি।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit