বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী আবুল হোসাইন মুন্সী। স্থানীয় একটি কুচক্রী মহল এ অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে এমন অভিযোগ করেন ওই বিএনপি নেতা।শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারামোড় এলাকায় তাঁর ব্যক্তিগত অফিসে গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেন বিএনপি নেতা আবুল হোসাইন মুন্সী।আবুল হোসাইন মুন্সী ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট মুন্সীপাড়া এলাকার হাজ্বী মোঃ জেহের আলী মুন্সী’র ছেলে। 
তিনি জানান, ২০০১ সাল থেকে বিএনপি’র অংগসংগঠন ছাত্রদলের সাথে যুক্ত হন। পরে ২০০৩ সালে আশুলিয়ার  ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করতে থাকেন।  তিনি ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ধামসোনা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।তিনি জানান, রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে অধ্যবদি সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীণ সময়ে বিভিন্ন অফিসে সরকার প্রধান ও শেখ মজিবুর রহমানের ছবি সাঁটানো ছিল। সেই হিসেবে অফিসে সামাজিক মিটিং, স্কুল ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তিনি। আর ওইসব অনুষ্ঠানের ছবি সংগ্রহ করে সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের নিন্দা জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপি রাজনীতি করার কারণে দীর্ঘদিন তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। দীর্ঘদিন কারাবরণ করেছেন। তা স্বত্তেও বিএনপি ও  জিয়া পরিবারের অনুগত থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা। 
স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, আবুল মুন্সী দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী সরকারের সময়ে তিনি মামলা-হামলার শিকার হয়েছেন। এমন কি তাকে জেলেও যেতে হয়েছে, যা আশুলিয়াবাসী জানেন। তাকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এটা সম্পূর্ণ ঈর্ষান্বিত হয়ে করেছে। 

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit