রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

বিরল মামলায় সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর এক বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিরল মামলায় সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী সুব্রামানিয়াম ইশ্বরানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ন্যায়বিচারে বাধা ও বিশাল মূল্যের উপহার নেওয়ার মামলায় বৃহস্পতিবার এ রায় দেয় আদালত। এই ঘটনায় আগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

৬২ বছর বয়সী সুব্রামানিয়াম ইশ্বরানের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন ন্যায়বিচারের বাধা দেওয়া ও তিন লাখ ডলারের বেশি মূল্যের উপহার নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। 

সিঙ্গাপুরের আদালতে মামলার তত্ত্বাবধানকারী বিচারপতি ভিনসেন্ট হুং বলেছেন, সাবেক এই মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার সরকারী প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি করেছে।

বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরে সাবেক একজন মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। দেশটির ইতিহাসে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সাজা পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি সুব্রামানিয়াম। যদিও সাবেক পরিবহণ মন্ত্রী এস ইশ্বরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত জানিয়েছেন, ৬২ বছর বয়সী ইশ্বরানকে আগামী কয়েক দিনের জন্য জামিনে থাকার অনুমতি দেওয়া হবে এবং সোমবার তার কারাগারের মেয়াদ শুরু হবে। এই মন্ত্রীকে চাঙ্গি কারাগারে সাজা ভোগ করতে হবে।

এই কারাগারে সাধারণত সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয়। এর কারাগারের সেলগুলিতে ফ্যান নেই এবং বেশিরভাগ কয়েদি বিছানার পরিবর্তে খড়ের মাদুরে ঘুমায়।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit