উল্লেখ্য, এতদিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অনেকটা ‘এনালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এতে শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও বেতন-ভাতা জোটে তাদের। ফলে সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমন পরিস্থিতিতে ২০২১ সালে উদ্যোগ নেয়া হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।